মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

জন্ম তারিখ যাচাই করে বিয়ে পড়ানোর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদের পেশ ইমাম ও কাজীদের জন্ম তারিখ যাচাই করে বিয়ে পড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

গতকাল রাজধানীর নবাবগঞ্জ উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ বিরোধী’ জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, বাল্যবিয়ে বন্ধে এবং সচেতনতা বৃদ্ধিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সচেতনতার অংশ হিসেবে সরকার নিবন্ধিত *১৬১০০# ডায়াল করে সহজে জন্ম তারিখ যাচাই করা যাবে।

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজের বর্তমান ব্যধি মাদক। মাদক নির্মূলে কঠোর হলে সুন্দর সমাজ গড়ে উঠবে। না হলে এ সুন্দর সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে।

নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলার ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়া প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধী আইডি কার্ড, দুস্থদের মাঝে গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও মুদি দোকান পরিচালনার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুস সালাম, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ