মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাদেশে আজ আসছে চীনা টেস্টিং কিটস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস শনাক্তে বাংলাদেশকে দেয়া পাঁচশ’ টেস্টিং কিট আজ এসে পৌঁছাবে, গতকাল জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি চিমিং।

জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান ।

চীনা রাষ্ট্রদূত বলেন, এসব কিট আধুনিক হওয়ায় করোনা শনাক্তে খুবই কার্যকরী। তিনি অভিযোগ করেন, পশ্চিমারা করোনা ভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। অথচ চীনা সরকার যেভাবে করোনা মোকাবেলা করছে তা অভূতপূর্ব। এর জন্য চীনকে দোষারোপ করা ঠিক নয় বলেও মন্তব্য তার।

রাষ্ট্রদূত বলেন, চীনে থাকা বাংলাদেশীদের ফিরে না আসার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি কেউ ফিরে এলে তাকে আইসোলেটেড রাখতে হবে।

লি চিমিং জানান, বাংলাদেশে থাকা কোন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়নি। চীন এ সমস্যা কাটিয়ে উঠতে পারবে বলেও আশা রাষ্ট্রদূতের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ