বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সিরিয়ায় সেনা জোরদার করেছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্ক সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনী ও মিত্ররা যখন সামরিক অভিযান চালাচ্ছে তখন তুরস্ক এ পদক্ষেপ নিল। সিরিয়ার চলমান অভিযান নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের মতবিরোধ দেখা দিয়েছে।

গতকাল (মঙ্গলবার) তুরস্কের হাবেরতুর্ক টেলিভিশন জানিয়েছে, তুরস্কের সামরিক বাহিনী অন্তত ৩০০ গাড়ির বিশাল বহর নিয়ে সিরিয়ার ইদলিব প্রদেশে ঢুকেছে। হুবের তুর্ক টেলিভিশন বলছে, তুর্কি বহরে সামরিক ট্রাক, সাঁজোয়া যান, ট্যাংক এবং সেল্ফ প্রপেল্ড আর্টিলারি রয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে তুরস্কের সামরিক বহর সন্ত্রাসী অধ্যুষিত ইদলিবের মাতারিম এলাকায় পৌঁছেছে।

এলাকাটি কৌশলগত এম-ফোর মহাসড়কের কাছে অবস্থিত। সিরিয়ার সেনাদের অভিযানের কেন্দ্রবিন্দু সারাকেব শহর এবং সরকার নিয়ন্ত্রিত লাতাকিয়া শহরকে সংযুক্ত করেছে এ মহাসড়ক।

ইদলিব প্রদেশ তুরস্ক সরকারের ১২টি পর্যবেক্ষণ পোস্ট রয়েছে। সিরিয়ার সেনারা তুরস্কের সীমান্তবর্তী বিরাট এলাকা পুনরুদ্ধার করার পর তুরস্কের বেশ কিছু পোস্ট এখন সিরিয়া নিয়ন্ত্রিত এলাকায় পড়ে গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ