বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সোলাইমানি হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে সোলাইমানি হত্যা নিয়ে মুখ খুলল জাতিসংঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হওয়া এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে সংস্থাটি। পাশাপাশি সংস্থাটি এই হত্যাকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলেও জানিয়েছে।

সোলাইমানি হত্যা নিয়ে জাতিসংঘের অবস্থান জানাতে গিয়ে সংস্থাটির বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এসব কথা বলেন। খবর ‘আল-জাজিরা’।

অ্যাগনেস ক্যালামার্ডের মতে, সোলাইমানি ছিলেন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। একটি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরাক সফরে গিয়েছিলেন তিনি। আর তখনই মার্কিন সেনারা তার ওপর হামলা চালায়। আর এতে সোলাইমানি নিহত হন। একটি দেশের সর্বোচ্চ সামরিক কর্মকর্তাকে বিদেশ সফরকালে হত্যা করাটা আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

এ সময় জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা যেভাবে হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যা করেছে তা কখনোই কাম্য নয়। জাতিসংঘের অবস্থান সবসময় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে।

পাশাপাশি সোলাইমানি হত্যাকাণ্ড সারা বিশ্বেই মারাত্মক পরিণতি বয়ে নিয়ে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। এই হত্যাকাণ্ড চালানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ