বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

১৫ যাত্রীসহ বাস চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চোরদের কীর্তি নিয়ে প্রাচীনকাল থেকেই বিভিন্ন গল্প ও উপন্যাস লেখা হয়েছে। তার মধ্যে কিছু গল্প থেকে তৈরি হয়েছে সিনেমাও। কিন্তু ১৫ জন যাত্রীসহ সরকারি বাস চুরির ঘটনা মনে হয় এবারই প্রথম। অবিশ্বাস্য হলেও সত্যি এ ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানার ভিকারাবাদে।

তেলেঙ্গানা পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, গত রোববার রাতে রাজ্যের সরকারি পরিবহনের একটি বাস নিয়ে তেলেঙ্গানার কারানকোট থেকে ওদিপুর গ্রামে যাচ্ছিল।

রাত সাড়ে ৯টা নাগাদ ভিকারাবাদের একটি জায়গায় বাসটি থামিয়ে রাস্তার পাশে থাকা একটি হোটেলে রাতের খাবার খেতে যান তারা। পরে ফিরে এসে আর বাসটি খুঁজে পাননি। প্রথমে ঘাবড়ে গেলেও পরে বুঝতে পারেন যে বাসটি চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে ডিপো ম্যানেজার রাজাশেখরকে ফোন করে ঘটনাটি বলেন।

পাশাপাশি পুলিশকে ফোন করে বাসটি চুরি হওয়ার কথা জানান। ডিপো ম্যানেজার তাদের ফোন করে বলেন, ওই বাসে থাকা এক যাত্রী ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন, মালাপ্পা এলাকা দিয়ে যাওয়ার সময় একটি লরিকে ধাক্কা মারে বাসটি। তারপরই পালিয়ে যায় চালক।

পরে ওই বাসে থাকা যাত্রীরা জানান, প্রথমে বাসটিতে একজন চালক ও কন্ডাক্টর ছিলেন। একটা জায়গায় বাসটি থামিয়ে তারা খেতে যান। কিছুক্ষণ পর অন্য একজন চালকের আসনে বসে আচমকা বাসটি চালিয়ে দেয়। দেখে মনে হচ্ছিল সে মদ্যপান করেছে। বাসের যাত্রীরা তাকে কন্ডাক্টরের কথা জিজ্ঞাসা করেন। এর উত্তরে ওই ব্যক্তি জানায়, চালক ও কন্ডাক্টরের ভূমিকা সে একাই পালন করবে।

বাসটি চালাতে শুরু করার কিছুক্ষণ বাদে আচমকা একটি লরিতে ধাক্কা মারে ওই ব্যক্তি। তারপর লরির চালক ও স্থানীয়রা তাকে মারধর করবে এই ভয়ে বাস ছেড়ে পালায়। পরিস্থিতি দেখে স্থানীয় থানায় খবর দেন বাসটিতে থাকা যাত্রীরা। পরে পরিবহন দপ্তরের পক্ষ থেকে অন্য চালক পাঠিয়ে ওই বাসটিকে যাত্রীসহ ডিপোতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তেলেঙ্গানা পরিবহন দপ্তর। অভিযুক্তকে ধরতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। সূত্র: সংবাদ প্রতিদিন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ