বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ইন্দোনেশিয়ায় দারিদ্রতা দূরীকরণে ধনী-গরিবের মাঝে বৈবাহিক সম্পর্ক স্থাপনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশ থেকে দারিদ্রতা দূরীকরণে অভিনব এক কৌশলের প্রস্তাব করেছেন ইন্দোনেশিয়ার মানবউন্নয়ন ও সংস্কৃতিমন্ত্রী মুহাদির আফেন্দি। তার মতে, ধনী-গরিবের মাঝে অধিকহারে বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্যদিয়ে দারিদ্রতার মোকাবেলা করা সম্ভব! তার দেশের বিবাহোপযুক্ত ও পরিণয় সমর্থ যুবক-যুবতিদের এই কৌশল অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি। খবর ইয়েনি শাফাক আরবির।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তুর্কি এই গণমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়, ইন্দোনেশিয়ান ওই মন্ত্রীর দাবি, তার এই কৌশল দেশ থেকে দারিদ্রতা বিমোচনে নতুন মাইলফলক সৃষ্টি করতে পারে। তার মন্তব্য, ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও 'ইসলামে বিবাহের ক্ষেত্রে সমতা'- এই বিধান দেশটির নাগরিকরা সঠিকভাবে বুঝতে সক্ষম হননি।

জাকার্তা পোস্টের বরাতে ইয়েনি শাফাক আরও জানায়, ইন্দোনেশিয়ায় অন্তত দেড়কোটি পরিবার অস্বচ্ছল। উল্লেখিত কৌশলমতে ধনী-গরিবের মধ্যে যদি অধিকহারে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হয়, তাহলে উভয়শ্রেণীর মাঝে সামাজিক বৈষম্য হ্রাস পাবে এবং পারিবারিক ও আত্মীয়তার বন্ধন সুদৃঢ় হবে বলে মন্ত্রী মুহাদির আফেন্দি দাবি করেন। তিনি এই বিষয়ে দেশটির ধর্মমন্ত্রী ফাখরুর রাজিকে একটি 'ফতোয়া' দিতে অনুরোধ করেন।

বিশ্বব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ায় ২ শত ৬৭ মিলিয়ন মানুষের বসবাস রয়েছে- এদের মধ্যে অন্তত ১ শত ১৫ মিলিয়ন মানুষ অর্থনৈতিকভাবে মধ্যবিত্তের নিচে অবস্থান করছে।

ইয়েনি শাফাক আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ