বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

নাইজারে সেনা অভিযান চালিয়ে ১২০ স্বাধীনতাকামী মুসলিমকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ নাইজেরিয়ান সেনাদের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে দক্ষিণ-পশ্চিম নাইজারে ১২০ স্বাধীনতাকামী মুসলিমকে হত্যা করেছে ফ্রান্স। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করলেও ফ্রান্স তাদেরকে ‘মুজাহিদ’ বলে অভিহিত করেছে।

আফ্রিকার পশ্চিমাঞ্চলে অবস্থিত সম্পূর্ণ স্থলবেষ্টিত রাষ্ট্র নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, মালি এবং বুরকিনা ফাসোর সীমান্তের কাছে টিল্লাবেরি এলাকায় ২০ ফেব্রুয়ারি ব্যাপক অভিযান চালিয়ে ১২০ জনকে হত্যা করা হয়। অভিযানে কোনো সেনা সদস্য মারা যায়নি।

বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসোউফু খাতাম্বি ‘স্বাধীনতাকামীদের বিরুদ্ধে লড়াইয়ের এই অভিযানের প্রশংসা করেছেন।’

জানা যায়, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত স্বাধীনতাকামীদের হামলায় নাইজেরিয়ায় ১৭৪ জন সৈন্য মারা যাওয়ার পরে কর্তৃপক্ষ দুর্গম টিল্লাবেরি এলাকায় নিরাপত্তা জোরদার করে, দোকানপাট বন্ধ এবং মোটরবাইক চলাচল নিষিদ্ধ করে দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ