মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

পুরো কুরআন হাতে লিখলেন অবসরপ্রাপ্ত এসআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাজা মুহাম্মদ আব্দুল হালিম। ৩৯ বছর ধরে বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে চাকরি করছেন। প্রায় এক বছর সময়ে তিনি ডায়েরির ৩১৪ পৃষ্ঠায় পুরো কুরআন হাতে লিখে এলাকায় আলোড়ন সৃষ্টি করেন।

১৯৫৮ সালে বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেন আব্দুল হালিম। সে সময় চট্টগ্রাম ট্রেনিং ক্যাম্পে অবসর সময়ে মসজিদের ইমামের কাছে কুরআন শেখেন।

খাজা মুহাম্মদ আব্দুল হালিম প্রায় ২০ বছর আগে পবিত্র কুরআন লেখার কাজ শুরু করেন। তার কুরআন লেখার কাজ দুটি ডায়েরিতে সম্পন্ন হয়। পাঁচটি কলমের সাহায্যে তিনি পুরো কুরআন লিখে শেষ করেন। কুরআন লিখতে গিয়ে যখনই কোনো কলম শেষ হয়েছে তখনই তা পবিত্রতার স্বার্থে যমুনায় ফেলে দিয়েছেন আব্দুল হালিম।

খাজা মুহাম্মদ আব্দুল হালিম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে নিরাপত্তা বাহিনীতে যোগদান করেন। ১৯৯৭ সালে তিনি রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে অবসরে যান।

অবসরের পর তিনি মাত্র এক বছর সময়ে পুরো কুরআন লেখা শেষ করেন। তার হাতে লেখা কুরআনের অনুলিপিটি মানুষের পরিদর্শনের জন্য তিনি জাতীয় জাদুঘরে দান করেন।

৩১৪ পৃষ্ঠায় লেখা কুরআনের এ অনুলিপি লেখার কাজে তিনি রাতকেই বেঁচে নিতেন। প্রতিদিন মাগরিবের নামাজের পর তিনি নিয়মিত কুরআন লিখতে বসতেন।

চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করে তিনি পুরো কুরআন হাতে লেখে সর্ব মহলে যেমন আলোড়ন সৃষ্টি করেছেন তেমনি তিনি অবসর সময়কে কাজে লাগিয়ে সমাজের সর্বস্তরে অবসর নেয়া মানুষের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। -জাগো নিউজ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ