বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহীদ জিয়াউর রহমান আবাসিক হলের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান ও সাদ্দাম হোসেন হলের সামনে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগ কর্মী কামাল তুচ্ছ ঘটনার বাকবিতণ্ডার একপর্যায়ে জেভিয়ার নামের এক শিক্ষার্থীকে মারধর করে। এই ঘটনায় দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় হলের প্রায় বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে ছাত্রলীগ কর্মী হিমেল চাকমা গুরুতর আহত হন। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইবি মেডিকেল সেন্টারের চিকিৎসক মুহা. রবিউল ইসলাম।

তিনি বলেন, ছেলেটি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথায় ইনজুরি তাই ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখতে হবে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, জেভিয়ার নামের এক শিক্ষার্থীর সঙ্গে এক জুনিয়রের দ্বন্দ্ব হয়। এই ঘটনার জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ বলেন, আমাকে ঘটনার আশঙ্কার কথা জানানো হয়েছে। তবে পুলিশ ফোর্স নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ