বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার কওমি মাদরাসা: ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির বিশ্বস্ত প্রহরী

দিল্লিতে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, পুলিশসহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতাকারী ও সমর্থকদের মধ্যে দিল্লির বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছেন। গতকাল সোমবারের এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন।

বিবিসি’র এত প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিনভর পাল্টাপাল্টি পাথর নিক্ষেপ, যানবাহন ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ভারতীয় প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে ভারতের রাজধানী শহর রণক্ষেত্রে পরিণত হয়। ট্রাম্পের ভারত সফর শুরুর আগের দিনই উত্তর দিল্লির মৌজপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিতর্কিত সিএএ সমর্থক ও বিরোধিতাকারীদের মধ্যকার ওই সংঘর্ষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং আরো সহিংস হয়ে ওঠে।

ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে প্রথমবারের মত ধর্মকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার নির্ধারক হিসেবে রাখা হয়েছে। নাগরিকত্ব আইন (সিএএন) সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দুসহ কয়েকটি ধর্মাবলম্বীদের ভারত তাদের দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে।

বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। এছাড়া এই নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে দফায় দফায় বিক্ষোভ। এই বিক্ষোভে এই পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ