বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’ ঘুমের সময় বালিশের পাশে মোবাইল রাখা কতটা নিরাপদ? ফরিদপুরে ইফার নতুন ডিডিকে দারুল আরকাম শিক্ষক সমিতি ও ইমামদের শুভেচ্ছা

এবার করোনাভাইরাসে মারা গেলেন ইরানের এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ইরানের এক পার্লামেন্ট সদস্য। মোহাম্মদ আলি রামাজানি দস্তক নামের ওই সংসদ সদস্য আজ শনিবার মারা গেছেন বলে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট খবর দিয়েছে। এর আগে করোনায় দেশটির এক সাবেক রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে।

জানা যায়, কিছুদিন আগে হওয়া ইরানের পার্লামেন্ট নির্বাচনে আস্তানা আশরাফি অবচল থেকে পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন। ৪-৫ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৯ জন। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ৪৩ জনের। আক্রান্ত অবস্থায় আছেন ৫৯৩ জন।

এ ছাড়া বিবিসিতে ২০৫ জন মৃত্যুর যে সংবাদ প্রচারিত হয়েছে তা ভুল বলেও দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হয়েছে, আসলে নতুন করে ২০৫ জন আক্রান্ত হয়েছে। বিবিসি ভুল করে আক্রান্তের জায়গায় মৃত লিখেছে।

ভাইরাসটির কেন্দ্রস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি মৃতের ঘটনা ঘটেছে ইরানে। গত বৃহস্পতিবার দেশটির সাবেক রাষ্ট্রদূত হাদি খোসরোশাহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইরনা। তিনি ভ্যাটিকেন সিটিতে দীর্ঘদিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া আক্রান্তের তালিকায় আছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস-প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার ও উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির মতো সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ