শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ওয়ার্ড জামায়াত সেক্রেটারি যোগ দিলেন ইসলামী আন্দোলনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন জামায়াত নেতা শাহাবুর রহমান। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ব্যাপারীরচর এলাকার ৫নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনির মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী যুব আন্দোলনে যোগদান করেন।

যোগদানের বিষয়ে শাহাবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আগে যে অবস্থানে ছিল, বর্তমানে তারা সে অবস্থানে নেই। ইসলাম কায়েমের উদ্দেশ্যে তারা আর নির্বাচন করছে না এ কথা তারা নিজেরাই স্পষ্টভাবে বলেছে। এসব বক্তব্য শোনার পর আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।

কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি বলেন, সাম্প্রতিক সময়ে ইসলামী রাজনীতিতে যে পুনর্গঠন ও পুনর্বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে, শাহাবুর রহমানের যোগদান তারই একটি প্রতিফলন। শাহাবুর রহমানের যোগদান সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ