শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

১২ তারিখ খেজুর গাছের মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ: মুফতি মনির কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ১২ তারিখে খেজুর গাছ প্রতীকের পক্ষে গণমানুষের মহা বিপ্লব ঘটবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

বুধবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতীক বরাদ্দের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মুফতি মনির কাসেমী বলেন, ‘দীর্ঘদিন  ধরে এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জুলুম, নির্যাতন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, ১২ তারিখ খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের নীরব প্রতিবাদকে মহা বিপ্লবে রূপান্তর করবে।’

তিনি আরও বলেন, ‘খেজুর গাছ কোনো সাধারণ প্রতীক নয়—এটি ধৈর্য, ত্যাগ ও সংগ্রামের প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে, মানুষের হারানো অধিকার ফিরে আসবে। আমরা কারও বিরুদ্ধে নই, আমরা অন্যায়ের বিরুদ্ধে।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘কেন্দ্র পাহারা দেওয়া, ভোটারদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো এবং শান্তিপূর্ণভাবে ভোট আদায়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিজয় আমাদের খুব কাছেই—শুধু ঐক্য ও নিষ্ঠার প্রয়োজন।’

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘খেজুর গাছের জয় হোক’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’সহ নানা স্লোগানে এলাকা মুখরিত করে তোলে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ