বিশেষ প্রতিনিধি
চব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছেন ইসলামপন্থীরা। জুলাই গণঅভ্যুত্থানে আশানুরূপ অংশগ্রহণের কারণে তাদের অবস্থান অনেকটা সুদৃঢ়। এই অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো করার জোরালো প্রত্যাশা জন্মেছিল। তবে শুরুতে ‘একবাক্স নীতি’ ধরে এগিয়ে যাওয়া ইসলামপন্থীরা শেষ মুহূর্তে এসে তিন বাক্সে বিভক্ত হয়ে যাওয়ায় সেই প্রত্যাশায় অনেকটা চিড় ধরেছে। এবারের নির্বাচনে ইসলামি শক্তির যে অভূতপূর্ব উত্থান হওয়ার কথা ছিল সেটা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ ও সংশয়।
এবারের নির্বাচনে ইসলামি শক্তি মোটাদাগে তিনটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। জামায়াতে ইসলামীসহ বেশির ভাগ দল রয়েছে ১০ দলীয় নির্বাচনী ঐক্যে। সবচেয়ে বড় ইসলামি দল জামায়াতে ইসলামের বাইরে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি রয়েছে এই অংশে। সঙ্গে জুলাই যোদ্ধাদের দল এনসিপিসহ সমমনা আরও কয়েকটি দল রয়ে