বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’ ঘুমের সময় বালিশের পাশে মোবাইল রাখা কতটা নিরাপদ? ফরিদপুরে ইফার নতুন ডিডিকে দারুল আরকাম শিক্ষক সমিতি ও ইমামদের শুভেচ্ছা

পাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৩০ জনের। পাকিস্তানের সিন্ধ প্রদেশে সেই দুর্ঘটনা।

যাত্রীবোঝাই বাসে ধাক্কা মারে প্যাসেঞ্জার ট্রেন। আর সেই ঘটনায় ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা। মৃত্যু হয় ৩০ জনের। আহত হন আরও ২৫-৩০ জন যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিন্ধ প্রদেশের সুক্কুর জেলার রোহারি জংশনের কাছে লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। করাচি থেকে লাহোরের দিকে যাচ্ছিল পাকিস্তান এক্সপ্রেস। সেই সময় রোহারি জংশনের কান্ধরা ক্রসিং দিয়ে একটি সারগোধাগামী যাত্রীবোঝাই বাস যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় চুরমার হয়ে যায় সেই বাস।

পাকিস্তান রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন, সেই সময় রেলওয়ে ক্রসিংটি রক্ষীহীন ছিল। এক্সপ্রেস ট্রেন গতিতে আসছে দেখেও বাস ড্রাইভার রেললাইন পার করবার চেষ্টা করেন। বাস ড্রাইভারের ভুলের জন্যই নাকি ঘটেছে এই দুর্ঘটনা।

আহত যাত্রীদের তালুকা হাসপাতাল ও সুক্কুর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খয়রপুর জেলার সমস্ত হাসপাতালে মেডিক্যাল এমারজেন্সি জারি করেছে সরকার। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ