বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’ ঘুমের সময় বালিশের পাশে মোবাইল রাখা কতটা নিরাপদ? ফরিদপুরে ইফার নতুন ডিডিকে দারুল আরকাম শিক্ষক সমিতি ও ইমামদের শুভেচ্ছা

তালেবানের সঙ্গে বৈঠকে বসবে ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের রাজধানী দোহায় শনিবার রাতে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতিক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আশা করা হচ্ছে, আফগান সরকার এবং তালেবানদের মধ্যে আলোচনার পরবর্তী পর্ব শুরু হবে।

তালেবানের সঙ্গে শান্তি চুক্তিতে সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, তালেবান এবং আফগান সরকার যদি এসব প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে আমরা আফগানিস্তানের যুদ্ধ শেষ করা এবং সেনাদের বাড়ি ফিরিয়ে আনার বড় একটি সুযোগ পাবো।

ট্রাম্প এই চুক্তির প্রশংসা করে বলেন, এতে করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সশয় ধরে চলা যুদ্ধের অবসানের প্রথম ধাপ অর্জন হলো।

এদিকে এক বিবৃতিতে তালেবান নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন ডোনাল্ট ট্রাম্প। তবে বৈঠকটি কোথায় হবে তা জানানো হয়নি।

এর আগে কাবুলে যুক্তরাষ্ট্র ও আফগান কর্মকর্তাদের এক যৌথ ঘোষণায় বলা হয়, চুক্তি অনুযায়ী তালেবান যোদ্ধারা তাদের সব প্রতিশ্রুতি রক্ষা করলে আগামী ১৪ মাসের মধ্যে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা।

প্রসঙ্গত, ২০০১ সালে ৯/১১ হামলার পর আল কায়েদাকে উৎখাতে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে দুই হাজার চারশোরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। দেশটিতে এখনও প্রায় ১২ হাজার সেনা রয়েছে।

সূত্র: বিবিসি উর্দু

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ