বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে যাত্রাবাড়ি মাদরাসার ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান রাকিব নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।

গতকাল (২৯ ফেব্রুয়ারি) কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।

নিহত আশিকুর রহমান রাকিবের গ্রামের বাড়ি শরিয়তপুর। সে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদরাসার দাওরায়ে হাদীসের (মাস্টার্স) ছাত্র ছিল।

ইসলামি সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পিগোষ্ঠীর পরিচালক মাওলানা কাওছার আহমেদ সুহাইল আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার শিকার আহতদের বরাত দিয়ে মাওলানা কাওছার আহমেদ সুহাইল আওয়ার ইসলামকে জানান, ‘উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিনামূল্যে মুসলিম শিশুদের খৎনা অনুষ্ঠানের আয়োজন করেছিল আলেমদের সেবামূলক সংগঠন ‘হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা’।

সংস্থাটির সভাপতি মাওলানা রাজিবুল হকের নেতৃত্বে ১৬ জনের একটি কাফেলা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ভলেন্টিয়ারির দায়িত্ব পালন করতে নিহত আশিকুর রহমান ঢাকা থেকে উখিয়ায় যান।

খৎনা অনুষ্ঠান শেষ করে ফেরার পথে কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ওই কাফেলার আরও পাঁচজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ