বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দাওরায়ে হাদীস পরীক্ষার খাতা দেখার জন্য ৯টি কেন্দ্র নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল। শেষ হবে ২৩ শাবান ১৬ এপ্রিল। এবারে নতুন নিয়মে পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য ৯টি স্থান নির্ধারণ করেছে সংস্থাটি।

১ মার্চ রাজধানীর মতিঝিলে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বৈঠকে সংস্থাটির ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

এতে আসন্ন দাওরায়ে হাদীস পরীক্ষার সময়সূচী নির্ধারণ এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য ঢাকায় ৪টি ও ঢাকার বাইরে ৫টি মোট ৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়।

নির্ধারিত নয়টি কেন্দ্র হলো- 

ঢাকার জামিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ, দারুল উলুম মাদানীনগর মাদরাসা, জামিয়া হোসাইনিয়া আরজাদবাদ, মারকাজুল ফিকরিল ইসলামি রিসার্চ সেন্টার বসুন্ধরা, চট্রগ্রামের জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা, বগুড়ার আল-জামিয়াতুল ইসলামিয়া ক্বাসেমুল উলুম (জামিল)মাদরাসা, ফরিদপুরের জামেয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদরাসা, সিলেটের জামেয়া ক্বাসিমূল উলূম হযরত শাহজালাল রহ. দরগাহ মাদরাসা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ