বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনা: সকল কওমি মাদরাসার জন্য দেওবন্দ মুহতামিমের বিশেষ বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনার ভাইরাসের বিস্তার থেকে রক্ষা পেতে বিশ্বের সকল কওমি ও দীনি মাদরাসার উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে তিনি সকল কওমি মাদরাসায় বিশেষ দোয়া আয়োজনের পাশাপাশি সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মাদরাসাগুলোতে যেন বিশেষ দোয়া ও সাফাইয়ের ব্যবস্থা করা হয় এবং অন্যান্য সতর্কতা যথাযথভাবে নেওয়া হয়। শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিশেষ যত্ন নেওয়ার জন্য কর্তৃপক্ষ যেন নির্দেশনা দেয়।

তিনি আরও বলেন, দারুল উলূম দেওবন্দের শিক্ষার্থীরা নিজ নিজ রুমে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে, বার্ষিক পরীক্ষা আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে। সবক বন্ধ থাকায় ক্লাস রুম গুলোও বন্ধ করে দেওয়া হয়েছ। ১০ ​​এপ্রিলের পরে রমজানের ছুটি দেয়া হবে।

এদিকে ভারতের ঐতিহ্যবাহী এ দীনী বিদ্যাপীঠে ছাত্রদেরকে নিজ নিজ কক্ষে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

উর্দু টাইমস অবলম্বনে ফয়জুর রহমান শেখ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ