বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলেমরা; আসতে পারে মাদরাসা বন্ধের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর উপায় খুঁজতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছেন কওমি মাদরাসা সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

সংস্থাটির ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই বৈঠক শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে উপস্থিত রয়েছেন হাইয়াতুল উলইয়ার সদস্য মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুর হামিদ (মধুপুরের পীর), মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল আমিন।

হাইয়াতুল উলইয়ার একটি সূত্র আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে কওমি মাদরাসার আসন্ন কেন্দ্রীয় পরীক্ষার সময়সূচি ও আবাসিক-অনাবাসিক সব ধরণের কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর  উপায় খুঁজতে এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ১৬ মার্চ সোমবার করোনা ভাইরাসের সতর্কতার অংশ হিসেবে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।

সতর্কতার অংশ হিসেবে ১৭ মার্চ দাওরায়ে হাদীসসহ কওমি মাদরাসার অন্যান্য জামাতের পরীক্ষার আগ পর্যন্ত মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

এছাড়াও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবাের্ড, চট্টগ্রামের নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের আওতাধীন সকল মাদরাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ