সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

গাজীপুরে কমছে করোনায় আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে কমছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২১ ও ২২ এপ্রিল তারিখের করোনা আক্রান্তের সংখ্যা একের কোঠায় এসেছে।

শুক্রবার সকালে গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, গত দুই দিনে গাজীপুর জেলায় মাত্র ৩ জনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এতে গাজীপুরবাসীর মনে অনেকটা স্বস্তিদায়ক ঘটনা বলে জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে গাজীপুর সদরে ১ জন, কালিয়াকৈরে ১ জন ও শ্রীপুরে ১ জনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তবে কাপাসিয়া ও কালীগঞ্জে একজনও করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়নি। এ পর্যন্ত ১৮৪০ জনের নমুনা নেয়া হলে মোট ৩২০ জনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।

গাজীপুর সদরে ১১০ জন, কাপাসিয়ায় ৭০ জন, কালীগঞ্জে ৮৯ জন, কালিয়াকৈরে ৩০ এবং শ্রীপুরে ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে গত ২৪ ঘন্টায় ১৫৮ জনের নমুনা ঢাকা পাঠানো হয়েছে।

গাজীপুরে করোনায় এখন পর্যন্ত ২ জন মারা গিয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একশ’র মতো চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, ৩৫ জন পুলিশ সদস্য ও ২ জন সংবাদকর্মীও আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ