শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে

ফরিদপুরে উদয়ন ক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি>

করোনায় অসহায় হতদরিদ্রদের মাঝে ফরিদপুরের ভাঙ্গা উদয়ন ক্লাব এণ্ড লাইব্রেরীর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। এ মহতী কাজের জন্য পরামর্শ দেয় আমেরিকা প্রবাসী সাবেক ভাঙ্গা কে এম কলেজের ভিপি মুহা সাখাওয়াত বিশ্বাস।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা উদয়ন ক্লাবের সামনে ১শ, ২৫টি হতদরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ করা হয়। ত্রানের মধ্যে রয়েছে- ৫কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, দুই কেজি আলু ও একটি স্যাভলন সাবান।

ভাঙ্গা বাজার কমিটির সহ-সভাপতি এবং ক্লাবের সদস্য মিয়ান মুহা. আলমগীর আওয়ার ইসলামকে জানান, আমরা উদয়ন ক্লাবের সদস্যরা করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতনতামূলক পরামর্শ দিতে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আমরা মানুষের পাশে আছি এবং যতদিন এই করোনা থাকবে আমরা মানুষের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সী মুহা. মিজানুর রহমান, মিয়ান মুহা. আলমগীর হোসেন, মুহা. আলম মুন্সী, মুহা. বিলাশ মুন্সীসহ ক্লাবের সদস্যরাসহ সাংবাদিক এবং এলাকার সুধীজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ