শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাসায় বাসায় ইফতার পৌঁছে দিলেন এস এম আবুল কাশেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম আবুল কাশেম।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে নিজ এলাকা কাফরুলবাসীকে পবিত্র এই মাসের শুভেচ্ছা জানান তিনি।

সমাজসেবক জনদরদী এই নেতা বলেন- অন্যান্য রমজানে মসজিদে মসজিদে খতম তারাবি হতো,কিন্তু এবছর সেটাও সম্ভব হয়নি।

এলাকার একাধিক মসজিদে ইফতারির আয়োজন করতাম সেটাও পরিস্থিতির কারনে সম্ভব হচ্ছেনা। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে ইফতার ও খাদ্যসামগ্রী প্যাকেটিং তা পূর্ব পশ্চিম উত্তর শেওড়াপাড়া,পূর্ব পশ্চিম কাজিপাড়া,শামিম স্মরনী,ইবরাহীম পুর,সেনপাড়াসহ কাফরুলের বিভিন্ন এরিয়ার দুস্থ দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ করেছি৷

দিনমজুরদের খাদ্য সামগ্রীর সহযোগিতার বিষয়টি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দিন এনে দিন খাওয়া মানুষগুলোর আয় উপার্জনের ক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাওয়া এসব মানুষ যেন অনাহারে না থাকে এজন্য যথাসাধ্য আমার আশপাশ এলাকার লোকদের পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এটা মূলত আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশটি অত্র এলাকার তৃনমূল পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করার একটি উদ্যোগ মাত্র।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরে ইঞ্জিনিয়ার এসএম আবুল কাশেম নিজ উদ্যোগে কয়েক পর্বে অন্তত ছয় হাজার দুস্থ পরিবারের মধ্যে খাদ্যপণ্য ও ইফতারসামগ্রী বিতরণ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ