মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইউরোপের অন্যতম নান্দনিক স্থাপনা নেদারল্যান্ডের মসজিদুস সালাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

সৌন্দর্যের বিচারে ইউরোপের অন্যতম উল্লেখযোগ্য ধর্মীয় স্থাপনাগুলোর একটি নেদারল্যান্ডসের মসজিদুস সালাম। একইসঙ্গে এটি নেদারল্যান্ডসের সর্ববৃহৎ মসজিদ।

দেশটির দক্ষিণাঞ্চলীয় রটারড্যাম শহরে নান্দনিক এই স্থাপনাটি অবস্থিত। এটি ২০১০ সালে পুনঃসংস্কারের পরে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। কায়রোর মামলুক স্থাপত্যশৈলীর অনুপ্রেরণায় মসজিদের নকশা করেছেন একজন ডাচ প্রকৌশলী।

এর আগে মসজিদুস সালামের মূল স্থাপনা নির্মাণ করা হয়েছিল ১৯৮৭ সালে। মুসল্লিদের জায়গার সংকুলান না হওয়ায় ২০০৩ সালে মসজিদ বর্ধিতকরণের কাজ শুরু হয়। অতঃপর দীর্ঘ সাত বছর যাবত সংস্কারের পরে ২০১০ সালে নতুনভাবে মসজিদুস সালাম খুলে দেয়া হয়।

সবশেষ হিসাব অনুযায়ী নেদারল্যান্ডসে মসজিদের সংখ্যা অন্তত ৫ শো। কিন্তু এগুলোর অধিকাংশের নির্মাণশৈলীতে ইসলামি অবকাঠামো অনুসরণ করা হয়নি- যেগুলোর বেশিরভাগ আগে স্কুল, পুরনো ভবন কিংবা গির্জা জাতীয় স্থাপনা ছিল।

তবে বিগত কয়েক বছরে নবনির্মিত অন্তত ১ শো মসজিদ তৈরিতে ইসলামি স্থাপত্যশৈলী অনুসরণ করা হয়েছে। যেগুলো দীর্ঘ মিনারা নিয়ে সগর্বে ইউরোপের জমিনে ইসলামি সভ্যতার উন্নতি পরখ করছে, আর মিনারাগুলো থেকে উচ্চকিত হচ্ছে ইসলামের দৈনন্দিন পালনীয় নিদর্শন আজান।

সূত্র: আল জাজিরা আরবি

-এটি