শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কাল থেকে ময়মনসিংহ জেলার সমস্ত দোকানপাট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা সম্পর্কে আগে যে সিদ্বান্ত নেয়া হয়েছিলো স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে তা বাতিল করেছে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঔষধের দোকান এ নিষেধাজ্ঞার বাহিরে থাকবে।

আজ রোববার বিকেলে ময়মনসিংহ জেলা প্রসাসক মুহা.মিজানুর রহমান সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েকদিন বাজার এবং শপিংমলগুলো সারেজমিনে পরিদর্শন করে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, বাজার, শপিংমল ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগত ক্রেতা বিক্রেতারা সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ মানার ক্ষেত্রে সম্পূর্ণ অবহেলা বা নির্লিপ্ত থেকেছে।

তাই এ বিষয়টির প্রতি লক্ষ্য রেখেই জনসাধারণ তথা ময়মনসিংহ জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করে করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে আগামী ১৮ মে হতে সকল ধরণের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রধান করা হলো। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান,কাঁচাবাজার,ঔষধের দোকান এবং জরুরী পরিসেবা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এর আগে গত ১০মে থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল ও বিপণী বিতানগুলো বন্ধ রাখা হয়েছে। তবে আগামিকাল থেকে এই নিয়ম পুরো ময়মনসিংহ জেলায় কার্যকর হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ