সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

‘শাপলা চত্বর মামলায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলকে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সোমবার (২৭ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মাওলানা মামুনুল হক বলেন, ঘটনার প্রায় ১৩ বছর পর অভিযোগ দাখিলের এ অগ্রগতি শহীদদের স্বজন এবং ন্যায়বিচারপ্রত্যাশী মানুষের প্রত্যাশাকে নতুন করে জাগিয়ে তুলেছে।

তিনি রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিমের আইনগত উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নিতে প্রসিকিউশনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে তিনি শাপলা স্মৃতি সংসদ-এর দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করেন। তার ভাষ্য, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগঠনটি নিহতদের তথ্য সংগ্রহ, পরিচয় শনাক্ত ও যাচাই-বাছাই, সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণ, শহীদ পরিবারের সঙ্গে যোগাযোগ এবং ঘটনার ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব উদ্যোগ বিচারপ্রক্রিয়ার জন্য শক্ত ভিত্তি তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

মাওলানা মামুনুল হক আশা প্রকাশ করে বলেন, বিচারপ্রক্রিয়া যেন সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ এবং আইনের শাসনের ভিত্তিতে পরিচালিত হয়। একই সঙ্গে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তার মতে, এতে ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

পোস্টের শেষাংশে তিনি শাপলা চত্বরে নিহতদের জন্য মহান আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা, আহতদের সুস্থতা এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রচেষ্টা কবুল হওয়ার দোয়া করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ