মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

করোনায় আক্রান্ত সিলেটের সাবেক মেয়র কামরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে সংক্রমিত হলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। শুক্রবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করলে ফলাফল পজেটিভ আসে।

শুক্রবার রাতে বদর উদ্দিন আহমদ কামরান নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৭ মে তার স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসমা কামরানের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়।

এ বিষয়ে সিলেটের সাবেক এই মেয়র বলেন, বর্তমানে শারীরিকভাবে দু’জনই সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সবাই আমাদের সুস্থতার জন্য দোয়া করবেন।

সিলেট সিটি করপোরেশনের টানা তিনবারের সফল মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই তিনি এবং তার স্ত্রী বিভিন্ন স্থানে ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন। সেখান থেকেই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ করোনায় আক্রান্ত হন। তবে তিনি করোনা জয় করে সুস্থ হয়েছেন।

গত ২ জুন সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী করোনা আক্রান্ত হন। এরপর থেকে কোয়ারেন্টিনে রয়েছেন মেয়র আরিফও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ