মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বড়লেখায় বজ্রপাতে কৃষক ও জেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. এম আতিকুর রহমান
বড়লেখা (সিলেট) থেকে>

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও এক জেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বর্ণী ও নিজবাহাদুরপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নিজবাহাদুরপুর ইউপির গল্লাসাঙ্গন গ্রামে ইসহাক আলীর ছেলে আব্দুল মতিন (৫৫) এবং উপজেলার বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের মৃত রমিজ আলীর ছেলে রুবেল আহমদ (২৫)।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে আব্দুল মতিন বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন আব্দুল মতিনের লাশ জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রুবেল আহমদ বর্ণী কাজিরবন্দ এলাকার একটি খালে জাল দিয়ে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন রুবেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ইউপি সদস্য আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহা. ইয়াছিনুল হক বজ্রপাতে দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সহায়তার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ