মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

গার্মেন্টসে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণায় নেজামে ইসলাম পার্টির উদ্বেগ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেছেন, সম্প্রতি বিজিএমই’র সভাপতি কর্তৃক দেয়া শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা প্রত্যাহার করতে হবে; অন্যথায় এর পরিণতি হবে ভয়াবহ। করোনা কালীন এই দুর্যোগের সময় এ ধরনের ঘোষণা খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর প্রতি উপহাস ও তাচ্ছিল্য প্রদর্শন ছাড়া আর কিছুই নয়।

রোববার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ঢাকা মহানগর দায়িত্বশীলদের এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিএমই সভাপতি রুবানা হক এর ঘোষণার তীব্র সমালোচনা করে তিনি বলেন, আমরা জানতে পেরেছি, মোট অর্ডার এর মাত্র আট পার্সেন্ট বাতিল হয়েছে, যা ২৬ হাজার সাতশো কোটি টাকার মত হয়। অথচ বিরানব্বই পার্সেন্ট অর্ডার বহাল আছে যা আঠাশ হাজার ৮৮ কোটি টাকার কম নয়। এছাড়াও তারা নিজেদের ক্ষতির কথা বলে করোনা পরিস্থিতির শুরুতে সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকার প্রণোদনা গ্রহণ করেছেন।

মুসা বিন ইযহার বলেন, রুবানা হকের এই ঘোষণা চরম আত্মঘাতি এবং এটা বাস্তবায়ন করা হলে দেশে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা দেখে দিবে। দেশপ্রেমিক জনগণ কোনভাবেই এই অন্যায় ঘোষণা মেনে নিবে না। তিনি সরকারের প্রতি শ্রমিক ছাটাই বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানান।

নেজামে ইসলাম পার্টির ঢাকা মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির মুফতি দ্বীনে আলম হারুনী, আব্দুল্লাহ আল মাসউদ খান, জহিরুল ইসলাম, তালহা বেলালী, মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা আব্দুর রব, মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি মামুন তালুকদার প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ