মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

ফরিদপুরে করোনায় মারা যাওয়া সাবেক বিডিয়ারের দাফন কাজে তাকওয়া ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী এলাকার সাবেক বিডিয়ার (বর্তমান বিজিবি) কাজী নূরুল ইসলাম (৫৭) এর দাফনকাজ সম্পূর্ণ করলেন তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকরা৷

জানা যায়, কাজী নূরুল ইসলামের করোনা উপসর্গ দেখা দিলে তিনি ডাক্তারের শরণাপন্ন হলে তার করোনা পরীক্ষা করা হয়৷ পরে তার রিপোর্টে করোনা পজেটিভ আসে৷ এরপর থেকে তিনি মুকসেদপুরের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন৷ আইসোলেশনে থাকা অবস্থায় ১৩ দিনের মাথায় তিনি শনিবার (৬ জুন) বিকাল চারটার দিকে মারা যান৷

মরহুমের লাশ তার নিজ গ্রাম বল্লভদী পৌঁছালে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিমকে অবহিত করেন৷

পরে ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশনের টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা ঝিনাতুল ইসলাম, কারী শহিদুল ইসলাম হারুন, হাফেজ আবুল খায়ের, মাওলানা আরিফ বিল্লাহ, মুহা. শরিফুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম প্রমুখকে সাথে নিয়ে বৃষ্টি কাদা উপেক্ষা করে রাত ১০ টা পর্যন্ত লাশ দাফন কার্য সম্পাদন করেন।

এ পর্যন্ত তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম ৭ টি করোনা পজেটিভে মৃত্যুবরণ করা লাশ দাফন কাজ সম্পূর্ণ করে৷

তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান আওয়ার ইসলামকে বলেন, আমরা সারাদেশে অবিরাম সেবা দিয়ে যাচ্ছি৷ আমাদের খেদমত পেতে অনলাইন বা অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন৷ এছাড়া ফরিদপুর জেলায় আমাদের সেবা পেতে সরাসরি আমার ০১৭৬২৮২৯০৪৩ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন৷

তিনি আরো বলেন, আমরা জেলা ও উপজেলাভিত্তিক টিম গঠন করে নিরলসভাবে সেবা দিচ্ছি৷ করোনা মহামারী থাকা পর্যন্ত এবং যেকোন দুর্যোগে আমরা দেশ ও জাতির সেবায় এগিয়ে আসবো ইনশাআল্লাহ৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ