মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

লামায় ঘুমন্ত বৃদ্ধ নারীকে জবাই করে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রাহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান লামায় গভীর রাতে ফাতেমা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধ মহিলাকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৩টায় পৌরসভার ৫নং ওয়ার্ড রাজবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সে রাজবাড়ি এলাকার ওমর আলীর স্ত্রী।

জানা যায়, শনিবার রাতে ফাতেমা খাতুন তার নাতি রিয়াজুল ইসলাম ইমন (৯) কে নিয়ে ছোট ছেলে জাকের হোসেন আকাশের খাটে ঘুমায়। রাত আনুমানিক ৩টায় দুর্বৃত্তরা কৌশলে ঘরে প্রবেশ করে তাকে জবাই করে হত্যার চেষ্টা চালায়। তিনি আকস্মিক লাফিয়ে উঠে খুনিকে জড়িয়ে ধরে চিৎকার দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে খুনি পালিয়ে যায়। তবে ছুরিকাঘাতে জখম হয়ে প্রচুর রক্তখনন হয় বৃদ্ধা মহিলার। এতে দুর্বল হয়ে যাওয়ায় গুরুতর আহত ফাতেমা খাতুনকে তাৎক্ষণিক লামা সরকারি হাসপাতালে নেয়া হয়। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান বলেন, আহতকে ধারালো কিছু দিয়ে জবাই করার চেষ্টা করা হয়েছিল। বুকের উপরে গলার নিচে অনেকটা কাটা গেছে ও প্রচুর রক্তখনন হয়েছে। অপারেশন করা প্রয়োজন বিধায় তাকে কক্সবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে৷

এদিকে আহত বৃদ্ধার বড় ছেলে মুহা. কামাল হোসেন (৩২) বলেন, আমরা গরীব মানুষ। আমাদের সাথে কারো কোনো শত্রুতা নাই। তবে আমার ছোট ভাই জাকের হোসেন আকাশ এর সাথে পার্শ্ববর্তী চরুবিল এলাকার মুহা. ইউনুছ ও আছিয়া খাতুনের মেয়ে রুমানা আক্তারের সাথে নারী ও শিশু নির্যাতন মামলা চলমান আছে। সে মামলায় আকাশ জেল খেটে এখন জামিনে আছে। আমাদের ধারনা আকাশকে হত্যার উদ্দেশ্য এসেছিল দুর্বৃত্তরা। তবে আমরা দুর্বৃত্তদের কাউকে চিনতে পারিনি।

দুর্বৃত্তরা ৪ জন এবং তাদের গায়ে সাদা টি-শার্ট ছিল বলে জানিয়েছে আহত বৃদ্ধার সাথে ঘুমানো নাতি রিয়াজুল ইসলাম ইমন।

এবিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মিজানুর রহমান বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। বৃদ্ধ মহিলার ছেলে মুহা. কামাল হোসেন থানায় এসেছে। মামলার প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ