বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সস্ত্রীক করোনায় আক্রান্ত র‌্যাবের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার দিবাগত রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই এসব তথ্য জানিয়েছেন তিনি। স্ত্রী ও নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন জনস্বার্থে নানা অভিযান চালিয়ে আলোচিত এই ম্যাজিস্ট্রেট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ওই স্ট্যাটাসে সারোয়ার আলম বলেন, আগে দেয়া নমুনা পরীক্ষার শনিবার রাতে পেয়েছেন। রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। সেইসঙ্গে তার স্ত্রীর রেজাল্টও কোভিড-১৯ পজিটিভ এসেছে। তাকে ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

নিজে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে সরোয়ার আলম বলেন, তারা দুইজন আক্রান্ত হলেও দুই সন্তান সুস্থ আছেন।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২৬ জন। তারমধ্যে এ পর্যন্ত ৮৪৬ জন মারা গিয়েছে। মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৩২৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ