বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

ঢাকায় পৌঁছেছে চীনের বিশেষজ্ঞ মেডিকেল দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে চীন থেকে ১০ সদস্যের মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে। আজ সোমবার এই মেডিকেল দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

চীনা মেডিকেল বিশেষজ্ঞদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ দুই দেশের অন্য কর্মকর্তারা।

বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এই চীনা মেডিকেল দল আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশে এসেছেন। চীনা মেডিকেল দল বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। এ সময় তারা করোনা আক্রান্ত রোগী পরিদর্শন করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার ও পরীক্ষাকরণ কেন্দ্রগুলোতে কাজ করবেন। এমনকি করোনা মহামারি নিয়ে আলোচনা করবেন ও নিয়ন্ত্রণ এবং চিকিৎসার জন্য নির্দেশনা এবং প্রযুক্তিগত পরামর্শ দেবেন।

চীনা মেডিকেল দল দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের ও হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত।

এর আগে, ২০ মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন। দুই বন্ধুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনায় করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছিলেন শি জিনপিং। বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই চীনের পক্ষ থেকে সহযোগিতা দেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ