মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের ব্যক্তিগত সহকারীও করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের ব্যক্তিগত সহকারী খলিলুর রহমান সোহাগসহ মন্ত্রীর সংস্পর্শে আসা তিনজনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (৭ জুন) রাতে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং শৈ প্রু মার্মা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কক্সবাজার থেকে করোনা পরীক্ষার রিপোর্ট আসতে দেরি করায় মন্ত্রীর সংস্পর্শে আসা পাঁচজনের নমুনা চট্টগ্রামে পাঠানো হয়েছিল। সেখানে মন্ত্রীর ব্যক্তিগত সহকারীসহ তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারা আইসোলেশনে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, বাহাদুর উশৈসিংয়ের করোনা শনাক্তের পর তার সংস্পর্শে আসা পাঁচজনের নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। রোববার রাতে পাওয়া রিপোর্টে তাদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ আসে।

তারা হলেন- মন্ত্রীর ব্যক্তিগত সহকারী খলিলুর রহমান সোহাগ, গৃহপরিচারক থোয়াইচা প্রু ও এক নারী। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ জনে দাঁড়াল।

পার্বত্য মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী বলেন, মন্ত্রীর ব্যক্তিগত সহকারীসহ তার সংস্পর্শে আসা তিনজনের করোনা পজিটিভ এসেছে। খলিল দীর্ঘ ২৩ বছর ধরে দায়িত্ব পালন করে আসছে। নমুনা দেয়ার পর থেকে সে হোম কোয়ারেন্টিনে রয়েছে।

এর আগে গত শনিবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ