বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  তারা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়ার ক্যাম্পের মালিক বলে জানা গেছে।

রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, লিবিয়া ট্র্যাজেডিতে স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২৮ মে লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় দায়ের করা ২২ মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থেকে আটক সুজন মিয়া নামে একজন রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ