মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

করোনায় আক্রান্ত চট্টগ্রামের পুলিশ কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মুহা. মাহবুবর রহমান। তবে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।

সিএমপির বিশেষ শাখার উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, কমিশনার স্যারের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে আমরা মৌখিকভাবে নিশ্চিত হয়েছি। টেস্ট রিপোর্টটি এখনো হাতে আসেনি।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে উনার জ্বর ছিল। জ্বর ওঠার পর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। এখন তেমন কোনো শারীরিক অসুবিধা নেই।

পুলিশ কমিশনারের পরিবারের অন্য সদস্যদের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়নি বলেও জানান উপ-কমিশনার আবদুল ওয়ারিশ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, উনার পরীক্ষার পর হয়তো অনুরোধ করে ফলাফল মৌখিকভাবে জেনে নিয়েছেন। তবে উনার রিপোর্ট এখনো আমাদের কাছে পৌঁছেনি। উনারা (পুলিশ কর্মকর্তারা) বলে থাকলে, সেটাই হয়তো ঠিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ