বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

বৈশ্বিক করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে : ডব্লিউওইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউওইচও)। গতকাল সোমবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এ তথ্য জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, যদিও ইউরোপের অবস্থার উন্নতি হচ্ছে, তবে বিশ্বের পরিস্থিতি খারাপ হচ্ছে। গত ১০ দিনের ৯ দিনে বিশ্বজুড়ে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকালের শনাক্ত হওয়াদের মধ্যে ৭৫ শতাংশ পাওয়া গেছে ১০টি দেশ থেকে। এই ১০ দেশের বেশির ভাগই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে তিনি বলেছেন, বিশ্বের মহামারি পরিস্থিতি অবনতি হচ্ছে এবং মধ্য আমেরিকায় তা এখনো চূড়ায় পৌঁছায়নি।

মহামারির ছয় মাস পার হলেও এখনই কড়াকড়ি শিথিলের সময় আসেনি বলেও সতর্ক করেছেন ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। তিনি বলেন, ছয় মাসের বেশি সময় ধরে মহামারি চলছে। এখন কোনো দেশের হাত-পা গুটিয়ে থাকার সময় নয়।

যেসব দেশে পরিস্থিতি স্বাভাবিকের দিকে অথবা উন্নতির দিকে তাদের আত্মতৃপ্তিতে ভোগা যাবে না বলেও জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, এসব দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে আত্মতৃপ্তিতে ভোগা।

ওয়াল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বজুড়ে আজ মঙ্গলবার সাড়ে ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে রোগী ৭১ লাখ ৯৩ হাজার ৯৮৮ জন। আর মারা গেছে ৪ লাখ ৮ হাজার ৬২৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ