শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফেনীতে করোনায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজীতে করোনায় আক্রান্ত হয়ে সালাহউদ্দিন বাবুল (৪৮) নামে এক মাদরাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতকান্দি গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

জানা যায়, মৃত সালাহউদ্দিন বাবুল উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের ভেন্ডারবাড়ির শিক্ষক মরহুম আবদুল ওহাবের ছেলে। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর চৌধুরীপাড়া হুমায়রা বালিকা দাখিল মাদরাসার ইংরেজির শিক্ষক ছিলেন।

এদিকে রাত আড়াইটার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু ইসলামী আন্দোলনের দাফন টিমের সহায়তায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করেন।

পারিবারিক সূত্র জানায়, মৃত ব্যক্তির পরিবারের পাঁচ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। গত ৪ জুন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা দেয়া হলে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তারা। রোববার বিকাল থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। রাতে সেটি প্রবল আকার ধারণ করে। পরে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

এর আগে গত ২ জুন মৃত শিক্ষকের পরিবারের আরও চার সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়। তারাও বাড়িতে আইসোলেশনে আছেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরমান বিন আবদুল্লাহ জানান, তিনি কিছু দিন আগে করোনা উপসর্গ নিয়ে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে আশানুরূপ চিকিৎসা না পেয়ে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসেন। তিনিসহ পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত ছিলেন।

মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু জানান, একই পরিবারের পাঁচ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদান করে উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে বাড়িটি লকডাউন করা হয়। পরিবারের বাকি সদস্যরা শঙ্কামুক্ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ