মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

মা-বাবার পাশেই শায়িত হলেন কামরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মা-বাবার কবরের পাশে শায়িত হলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান।

সোমবার বিকেল ৩টার দিকে সিলেট নগরীর মানিকপীর টিলায় অবস্থিত সিটি করপোরেশনের মালিকানাধীন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তার আগে সোমবার দুপুর ২টায় নগরীর ছড়ারপাড় জামে মসজিদে কামরানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় মানিকপীর টিলা গোরস্থান সংলগ্ন মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই তাকে মানিকপীর টিলা গোরস্থানে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়।

সিলেট সিটি করপোরেশনের টানা দুইবারের মেয়র কামরান গত ৫ জুন করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হন। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে গত ৭ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জুন কামরানের শরীরে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছিল। আজ সোমবার ভোরে মারা যান সিলেট মহানগর আওয়ামী লীগের টানা ১৭ বছরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ