বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ইরাকের বাগদাদে মার্কিন সেনা অবস্থানে বিধ্বংসী রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের বাগদাদ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তিনটি রকেট আছড়ে পড়েছে। দেশটির সেনাবাহিনীর দাবি, সোমবার (১৫ জুন) গভীর রাতে বাগদাদ বিমানবন্দরের কাছে একাধিক রকেট আঘাত হানলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা হয়নি।

তাছাড়া বাগদাদের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত একটি এলাকা থেকে বেশ কয়েকটি রকেট লাঞ্চার ও রকেট খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে বিমানবন্দরে কাছে রকেট আছড়ে পড়লেও এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাগদাদ বিমানবন্দরের কাছে রকেট হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি।

সৌদি সংবাদমাধ্যম আল-এরাবিয়া বলছে, বাগদাদ বিমানবন্দরের কাছে তিনটি কাতিউসা রকেট আঘাত হেনেছে। এটি মূলত বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এ নিয়ে গত কয়েকদিনের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে দেশটিতে অন্তত তিনবার রকেট হামলার ঘটনা ঘটল।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বৃহত্তম ঘাঁটি ক্যাম্প তাজি-তে কয়েকদিন আগে বেশ কয়েকটি রকেট আঘাত করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ