বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

গোলান মালভূমিতে অবৈধ বসতি স্থাপন করার ঘোষণা ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অধিকৃত গোলান মালভূমিতে নতুন করে অবৈধ বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েল।

গত রোববার (১৪ জুন) দেশটির বসতি বিষয়ক মন্ত্রী জিপি হোটোভ্যালি জানান, তার মন্ত্রণালয় এরই মধ্যে 'রামাত ট্রাম্প' প্রকল্পের কাজ শুরুর প্রস্তুতি নিতে যাচ্ছে। হিব্রু ভাষায় রামাত মানে মালভূমি। আর 'রামাত ট্রাম্প' মানে 'ট্রাম্প মালভূমি’। গোলান মালভূমিকে ইসরায়েল ইতোমধ্যে 'ট্রাম্প মালভূমি’ নাম দিয়ে প্রকল্প শুরু করতে যাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আবাসন প্রকল্পের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ৩০০ পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হবে। ১৯৬৭ সালের জুনে আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরীয় ভূখণ্ড গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। পরে সেখান থেকে সিরিয়ান আরব বাসিন্দাদের অধিকাংশই পালিয়ে যায়।

যদিও ১৯৭৩ সালে এটি পুনর্দখলের চেষ্টা করেও ব্যর্থ হয় সিরিয়া। ১৯৮১ সালের ৪ ডিসেম্বর একতরফাভাবে ওই এলাকাকে নিজেদের অংশ বলে ঘোষণা করে ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় তার স্বীকৃতি দেয়নি।

২০১৮ সালের ১৫ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের গ্রহণ করা এক প্রস্তাবে ইসরায়েলকে পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমিসহ ফিলিস্তিনি ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের শোষণ বন্ধ করতে বলা হয়।

তবে গত বছরের মার্চে অধিকৃত গোলান মালভূমিকে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে রেখেই ওই স্বীকৃতিতে স্বাক্ষর করেন ট্রাম্প।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ