শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে একদিনে ৪৩ মৃত্যু, আক্রান্ত রেকর্ড ৪০০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৭ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী অতি ছোঁয়াচে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে রেকর্ড ৪ হাজার ৮ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জন।

আক্রান্তদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ জন। আর গত একদিনে আরও ১ হাজার ৯২৫ জন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৮৭ শতাংশ; মৃত্যুর হার ১.৩৩ শতাংশ এবং সুস্থতার হার ৩৮.৭৭ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ