মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

প্রণোদনা বাস্তবায়নে ব্যাংকগুলোর প্রতি ৪ দফা নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থনীতিতে করোনার প্রভাব প্রতিরোধে সরকারের ঋণ সহায়তা প্যাকেজ বাস্তবায়নে ৪ দফা নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) শাখার মহাব্যবস্থাপক মুহা. নজরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, করোনা মোকাবিলায় ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই পর্যন্ত ১ লাখ ৩ হাজার ১১৭ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

উল্লিখিত প্রণোদনা বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা ৪ নির্দেশনা হলো—(১) ক্ষতিগ্রস্ত ঋণ/বিনিয়োগ গ্রহীতার আবেদন কম সময়ের মধ্যে যাচাই-বাছাই করে দ্রুত বিতরণের ব্যবস্থা করতে হবে। (২) আবেদনকারীদের সহায়তার লক্ষ্যে প্রতিটি শাখায় একটি স্বতন্ত্র ‘হেল্প ডেস্ক গঠন করতে হবে। সহজে দেখা যায়, এমন জায়গায় প্রণোদনা প্যাকেজ সংক্রান্ত তথ্য রাখতে হবে।

(৩) প্রণোদনা প্যাকেজগুলো সার্বিক মনিটরিং কার্যক্রম ব্যাংকের প্রধান নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। (৪) অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকা অগ্রগণ্য ও অনস্বীকার্য বলে বিবেচিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ