মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনায় মৃতদের জন্য বায়তুল মোকাররমে বিশেষ দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সব সংসদ সদস্য, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জুমার নামাজের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে তিনিই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এসময় মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহসহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সব সংসদ সদস্য, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে তাদের সবার পরিবারের জন্যও দোয়া করা হয়।

মোনাজাতে সব উম্মতে মোহাম্মদির গুনাহ মাফ এবং সব মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাস এবং যেকোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্যও দোয়া করা হয়েছে।

এদিকে দোয়ার আগে জুমার খুৎবাপূর্ব বয়ানে বায়তুল মোকাররমের সিনিয়র-পেশ ইমাম মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, প্রাণঘাতী করোনা মহামারি সংক্রমণ থেকে রক্ষায় মহান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে। এর জন্য প্রয়োজন আল্লাহর কুদরত ও মহাত্মাকে জানা।

পেশ ইমাম আরও বলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হলেই পাপমুক্ত জীবনের দিকে ফিরে আসা সম্ভব হবে। আমাদের চারপাশে অনেক প্রিয়জনকে আমরা হারাচ্ছি। এটা থেকে শিক্ষা নিয়েও পরকালীন জীবনের সফলতা লাভের জন্য সাধনা চালিয়ে যেতে হবে। হিংসা-বিদ্বেষ, মানুষকে ধোঁকা দেওয়া ও প্রতারণাসহ যাবতীয় পাপাচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ