বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

কার্যকর লকডাউন দিতে না পারলে ক্ষমতা ছাড়ুন: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারকে কার্যকর লকডাউন দেয়ার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন এবং দেশে কার্যকর লকডাউন দেন। আর যদি কার্যকর লকডাউন দিতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। করোনা মহামারির মধ্যে কোনো রাজনীতি করতে চান না বলেও উল্লেখ করেন তিনি।

সরকারকে উদ্দেশ করে মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা সরকার পতনের আন্দোলন করছি না। আপনাদের ক্ষমতায় থাকাকেও প্রশ্নবিদ্ধ করছি না। শুধু বলতে চাই, দেশকে এবং দেশের মানুষকে বাঁচাতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে সৎ সেজে আপনাদের সরকারের গদিতে বসে থাকার কোনো অধিকার নেই।

তিনি বলেন, করোনা মোকাবেলায় এই সরকার পুরোপুরি ব্যর্থ। চিকিৎসা ব্যবস্থা যে কতটা ভঙ্গুর তা স্পষ্ট। অসংখ্য মানুষ চিকিৎসা না পেয়ে ও হাসপাতালে ভর্তি হতে না পেরে মৃত্যুবরণ করছেন। তিন মাস পরও সরকার করোনা টেস্টের পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেনি। গণস্বাস্থ্যের কিটেরও অনুমোদন না দেবার সব ব্যবস্থা করে রেখেছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, কথায় কথায় তারা দেশকে সিঙ্গাপুর, কানাডা, জাপানের সঙ্গে তুলনা করেন। অথচ করোনা আমাদের প্রকৃত অবস্থান স্পষ্ট করেছে। এতদিন পরে এসে তারা লাল, নীল (হলুদ) জোন ভাগ করে একটি নতুন নাটক দেশের মানুষের সামনে উপস্থাপন করছে। তারা শুধু পূর্ব রাজাবাজার লকডাউন করেই বসে আছে। ভাব দেখে মনে হয়, পুরো দেশে শুধু পূর্ব রাজাবাজারই করোনা সংক্রমিত।

‘তিন মাস সুযোগ পাওয়ার পরও আমরা করোনা ঠেকাতে কোনো উদ্যোগ নেইনি। চীনে যখন ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ে তখন যদি ব্যবস্থা নিতাম তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু সরকার তখন করোনা না ঠেকিয়ে একটি বিশেষ দিবস উদযাপন করায় ব্যস্ত ছিল।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ