বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

‘দুর্নীতিবাজ অপরাধীদের সাদা মানুষ সাজার সুযোগ দেয়া হয়েছে বাজেটে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবি বাজেট কালো টাকা প্রশ্নাতিতভাবে সাদা করার প্রস্তাব দেয়ার মাধ্যমে অর্থমন্ত্রী দেশের রাজস্ব আদায়ের খাতকে পঙ্গু করে সৎ ব্যবসায়ীদের শাস্তি প্রদান করা হয়েছে।

অপরদিকে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে এবং এতোদিনের দুর্নীতিবাজ অপরাধী কালো মানুষদের সাদা মানুষ সাজার সুযোগ দেয়াও জাতীয় সংসদকে ব্যবহার করে দুর্নীতিকে আইনি বৈধতা দিয়েছেন। টাকা কালো হয় দুই ভাবে, বৈধ আয়ের আয়কর না দেয়ার মাধ্যমে এবং অবৈধ উপায়ে টাকা উপার্জনের মাধ্যমে।

আজ শনিবার এক অডিও বার্তায় চরমোনাই পীর বলেন, দেশের সৎব্যবসায়ীরা পুঁজিবাজারে নিবন্ধিত হলে ২৫% হারে আর সাধারণ কোম্পানীগুলো ৩৫% হারে কর দিয়ে থাকেন। পোষাক খাতও ১২% হারে কর দিয়ে থাকে। তিনি বলেন, এখন ১০% হারে কর দিয়ে কালো টাকা প্রশ্নাতিতভাবে সাদা করার সুযোগের প্রস্তাবনায় সৎ ব্যবসায়ীদের গালে চপেটাঘাত করা হলো।

একজন নিয়মিত কর না দিয়ে সেটা দিয়ে মুনাফা করেছে, আবার স্বাভাবিকের চেয়ে অনেক কম কর দিয়ে তা সাদাও করে ফেলেছে। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা উচ্চহারে নিয়মিত কর কেন দেবেন?

তিনি বলেন, এই প্রস্তাাব রাজস্ব আদায় আরো কমিয়ে দেবে। অসৎ ব্যবসায়ীরাও এখন সাদা মানুষে পরিণত হবে। চাঁদাবাজরাও সাদা মানুষে পরিণত হবে। এ প্রস্তাবের মাধ্যমে সততা দেশে বোকামী হিসেবে পরিগণিত হবে। তাই এই দুর্নীতি সহায়ক প্রস্তাবনা বাতিলের জোর দাবি জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ