বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

মাশরাফিও করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজের জনপ্রতিনিধি পরিচয়ে নড়াইলকে করোনামুক্ত করার লড়াইয়ে নেমেছিলেন সাবেক অধিনায়ক। কিন্তু আজ একটি খবর চমকে দিয়েছে সবাইকে। করোনা আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এর আগে তার শাশুড়িও করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল পরীক্ষা শেষে আজ ফল এসেছে মাশরাফির।

করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল মাশরাফির। এ ছাড়া আর কোনো উপসর্গ ছিল না।

এখন জ্বর তেমন নেই। আপাতত আইসোলেশনে আছেন নড়াইল-২ আসনের সাংসদ। ঘরেই চিকিৎসা হচ্ছে তার। ঢাকাতেই পরীক্ষা করা হয়েছে বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের। গতকাল রাতে পরীক্ষা করার পর আজ ফল পেয়েছেন মাশরাফি। তার বাসার বাকিরা এখনো সুস্থ আছেন। কারও মধ্যে এখনো করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি।

এর আগে গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকা রিপার মেয়ে আগামীর করোনা পজিটিভ হওয়ার খবর এসেছিল। তারাও বর্তমানে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাশরাফিসহ এখন পর্যন্ত ১৪ জন সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ