বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

করোনায় মৃতদের জানাযা ও দাফনে কওমি ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির জানাযা ও দাফন কার্যক্রম সমাপ্তি করেন কওমী ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ টিম।

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ার বাসিন্দা ডা. সৈয়দ শাহনেওয়াজ (৫০) নামে এক দন্ত চিকিৎসক মারা গেছেন। রোববার (২১) ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের পক্ষ থেকে জানা যায়, উনার করোনা উপসর্গ ছিলো।

আজ দুপুর ১২টায় তার জানাযা ও দাফন কার্যক্রম সম্পন্ন হয়।

কওমি ব্লাড ব্যাংকের পক্ষে দাফন কার্যক্রমে অংশ নেয়, হাফেজ মাওলানা ইসমাইল ভুঁইয়া, মাওলানা ইমাম হোসেন, হাফেজ মাওলানা ইফতিখার জামীল, মাওলানা জুহাইর মুহাম্মদ, হাফেজ ইকরামুল মারজান, মুহাম্মদ রনি।

সৈয়দ শাহনেওয়াজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে হাক্কানী ডেন্টাল ক্লিনিক নামে একটি দন্ত চিকিৎসালয় পরিচালনা করতেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ