শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

করোনায় যুগ্ম সচিব জাফর আহম্মদ খানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক ও সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান।

শনিবার (২০ জুন) রাত আটটার দিকে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিবিএসের কম্পিউটার শাখার পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের নবম ব্যাচের এই কর্মকর্তা।

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাফর আহম্মদ খান। পরে আইসিইউর প্রয়োজন পড়লে তাকে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন জাফর। সেখানেই তার মৃত্যু হয়।

জাফর আহম্মদ খানের বাড়ি বরিশালে। সেখানেই তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ