বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

অটোচালকের সততায় ৬১ লাখ টাকা ফিরে পেলেন ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অটোচালক সজিববের সততায় নিজের ব্যবসার ৬১ লাখ টাকা ফিরে পেলেন চাঁদপুরের বিকাশ এজেন্ট আলমগীর হোসেন। গতকাল রোববার রাতে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নাসিম উদ্দিনের উপস্থিতিতে টাকাগুলো তুলে দেয় সজিব সর্দার (১৫)।

সজিব চাঁদপুর শহরের পুরানবাজার মধ্যশ্রীরামদী এলাকার দিনমজুর দেলোয়ার সরদারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহা. মাহবুবুর রহমান।

সজিব জানায়, তিনজন ব্যক্তি তার অটোতে উঠেছিল। নামার সময় টাকার ব্যাগটি ভুলে ফেলে রেখে যায়। সে ব্যাগটি দেখার পর কিছুক্ষণ অপেক্ষা করে। কিন্তু তারা না আসায় অটো নিয়ে গ্যারেজে ফিরে আসে সজিব। পরে সে তার পরিবারের লোকজন নিয়ে জেলা আওয়ামী লীগের অফিস সহকারী বাদল বেপারীকে বিষয়টি জানায়। তিনি মডেল থানার ওসিকে ফোন করে বিষয়টি জানান।

সজিবের ভাষ্যমতে, ‘ব্যাগের কোনো টাকা আমি খোয়া যেতে দেইনি। এ কারণে আমাকে ৫ হাজার টাকা পুরষ্কার দেয়া হয়েছে।’

পুলিশ সুপার মুহা. মাহবুবুর রহমান বলেন, ‘ছেলেটার সততার কারণে তাকে পুরষ্কৃত করা হয়েছে।’

জানা গেছে, আজ সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক মুহা. মাজেদুর রহমান খান খাদ্য সহায়তা দিয়েছেন সজিবকে।

বিকাশ এজেন্ট মালিক আলমগীর হোসেন জুয়েল বলেন, ওই কিশোরের সততায় আমি মুগ্ধ। তাকে তার চাহিদা অনুযায়ী একটি অটো কিনে দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি। সহসাই আমি তার হাতে ওই উপহার তুলে দেব।

ওসি মুহা. নাসিম উদ্দিন বলেন, তার সততা দেখে আমরা বিস্মিত হয়েছি। সে ইচ্ছে করলে টাকাগুলো নিয়ে অন্যত্র চলে যেতে পারত। আর আমরা সবাই কিছু সময়ের জন্য হয়রানিতে পড়তাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ